হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমস ও শুল্কগোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ০৪ যাত্রীর নিকট হতে প্রায় সাড়ে ০৯ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যাত্রীরা সবাই বাংলাদেশ বিমানযোগে মালয়েশিয়া থেকে ঢাকায় আগমন করে বলে জানা যায়। যাত্রীদের মধ্যে ৩ বছরের একটি শিশু জাকির সহ ৩ সদস্যের একটি পরিবার যাদের নাম যথাক্রমে মাইন উদ্দিন ও তার স্ত্রী আবিদা সুলতানা এবং অপর যাত্রীর নাম পলি রাণী দাস। যাত্রীদের আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়।
সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার।
Kushtia Update News
0

Post a Comment