কুষ্টিয়া এন.এস. রোডের শাপলা টেইলার্সের মালিক করোনায় আক্রান্ত

কুষ্টিয়া আপডেট নিউ, ০২ জুন, ২০২০।।   কুষ্টিয়ায় শহরস্থ এন.এস.রোডের শাপলা টেইলার্স ও ওড়না ফ্যাশনের মালিক মজিবর রহমান (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মজিবর রহমানের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া পাল পাড়ায়।

মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পি.সি.আর ল্যাবে করোনা সন্দেহে কুষ্টিয়া জেলার ১২০ টি, চুয়াডাঙ্গার ৩৭ টি ও মেহেরপুর জেলার ৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় কুষ্টিয়ায় ০৯ জনের এবং চুয়াডাঙ্গার ০২ জনের করোনা পজিটিভ হয়। এছাড়া বাকি নমুনার ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ০৯ জনের মধ্যে মজিবর রহমান কুষ্টিয়া শহরস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে শাপলা টেইলার্সের স্বত্তাধিকারী। এছাড়া ভেড়ামারায় আক্রান্ত ০২ জনের মধ্যে একজন বিড়ি ফ্যাক্টরির শ্রমিক ও একজন ঢাকা হতে আগত অটোচালক। দৌলতপুরে আক্রান্ত ০২ জনের মধ্যে একজন নারায়ণগঞ্জ হতে আগত ডিপ্লোমা সহকারী প্রকৌশলী ও একজন ঢাকা হতে আগত বেসরকারি চাকুরিজীবী। কুমারখালীতে আক্রান্ত ০৩ জনের মধ্যে এক ব্যাংকার দম্পতি ও একজন ব্যবসায়ী। খোকসায় আক্রান্ত ব্যক্তি ঢাকার কাওরানবাজার প্রথম আলো পত্রিকার অফিসে চাকরি করেন এবং তার স্থায়ী ঠিকানা রাজবাড়ীর পাংশা উপজেলায় বলে জানা যায়।

কুষ্টিয়া জেলায় ০৪ জন বহিরাগতসহ মোট আক্রান্তের সংখ্যা ৭৭ জন (কুষ্টিয়া সদর-১৪, দৌলতপুর-২২, ভেড়ামারা-১০, মিরপুর-০৭, কুমারখালী-১৬, খোকসা-০৪, কুষ্টিয়ায় কর্মরত/অবস্থানরত রাজশাহী জেলার-০১, ঝিনাইদহ জেলার-০২ ও রাজবাড়ী জেলার-০১ জন)। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।

Post a Comment

Previous Post Next Post