কুষ্টিয়ায় সবথেকে কম আক্রান্ত খোকসায়, সবথেকে বেশি দৌলতপুরে


কুষ্টিয়া আপডেট নিউজ, ০১লা জুন, ২০২০।।  কুষ্টিয়ায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে সবথেকে কম আক্রান্ত ব্যক্তি শনাক্ত  হয়েছে খোকসা উপজেলায়, ০৩ জন। অপরদিকে আক্রান্ত ব্যক্তির সংখ্যা সবথেকে বেশি দৌলতপুর উপজেলায়, ২০ জন। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় ১৪ জন, ভেড়ামারায় ০৭ জন, মিরপুর উপজেলায় ১১ জন এবং কুষ্টিয়ায় অবস্থানরত অন্য জেলার ০৩ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮।

জেলায় প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ২১ এপ্রিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় কুষ্টিয়া সদর উপজেলা ও কুমারখালী উপজেলায় সর্বপ্রথম ০২ জন ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় ২৬ এপ্রিল।

কুষ্টিয়ায় ০১ দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১০ জন। কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে ঢাকা হতে আগত ৩৮ জন ঢাকা, গাজীপুর হতে ০৪ জন, নারায়ণগঞ্জ হতে ০২ জন, মাদারীপুর হতে ০২ জন, নরসিংদী হতে ০১ জন বাগেরহাট হতে ০১ জন, রংপুর হতে ০১ জন, ঝিনাইদহ হতে ০১ জন এবং ১৮ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।  

কুষ্টিয়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সর্বাধিক, ১১ জন রয়েছেন গার্মেন্টস শ্রমিক। এছাড়া ০৭ জন পুলিশ সদস্য ও ০৩ জন ডাক্তার রয়েছেন। ৩১ মে পর্যন্ত কুষ্টিয়ায় ১৯০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং ফলাফল পাওয়া গেছে ১৭৫৫ জনের। 

Post a Comment

Previous Post Next Post