জানা যায়, গত ১৩ জুন (শনিবার) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ইয়াদ আলীর কোভিড-১৯ শনাক্ত হয়। করোনা উপসর্গ সহ বার্ধক্যজনিত কারনে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ইয়াদ আলীকে ১৫ জুন খুলনায় করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইয়াদ আলীর লাশ তার নিজ বাড়িতে আনা হলে তার স্বজনরা লাশ গ্রহণে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে গত রাত ০৩ টার দিকে দাফন করা হয়।
এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল। এর আগে গত ০৯ জুন কুমারখালীর সেরকান্দি গ্রামে মোক্কাদেস হোসেন নামে ১০১ বছর বয়সী বৃদ্ধ মারা যায়।

Post a Comment