ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন


কুষ্টিয়া আপডেট নিউজ, ০৫ জুন, ২০২০।
।   করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গণস্বাস্থ্য কে‌ন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা শারীরিক অবনতি ঘটেছে। আপনা‌দের সক‌লের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে উনার নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।

২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ আসে। পরদিন তার শরীরে প্লাজমা দেয়া হয়।

করোনা শনাক্তের পর ৩০মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিসের পাশাপাশি তাকে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি দেয়া হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল। এর একদিন পরে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুক পোস্টে, গণস্বাস্থ্য কে‌ন্দ্রের চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্র‌তি বিশেষ কৃতজ্ঞতা ছাড়াও ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব এবং তা‌দের দলের প্র‌তি ভা‌লোবাসা ও শ্রদ্ধাও জানানো হয়েছে।

এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশও করোনাভাইরাসে আক্রান্ত। শিরিন হক ইতিমধ্যে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা শনাক্তের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন।

গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।

Post a Comment

Previous Post Next Post