কুষ্টিয়া পৌরবাজার আড়তের মোফাজ্জল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার বাড়ি হরিপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। এছাড়া ভেড়ামারার এক চায়ের দোকানদার সহ কুষ্টিয়ায় আজ নতুন করে ০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছ। ছয় জনের মধ্যে ০৩ জন ঢাকা থেকে এবং আগত বাকি ০৩ জন স্থানীভাবে সংক্রমিত হয়েছে।
রবিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে মোট ২১০ টি (কুষ্টিয়া-১০৭, চুয়াডাঙ্গা-৬৫, মেহেরপুর-৩৮) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৯৬ টি নেগেটিভ এবং ১৪ টি কোভিড-১৯ পজিটিভ । ১৪ টির মধ্যে কুষ্টিয়ার ০৬ টি নমুনায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার ০৭ জন এবং মেহেরপুরের ০১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
▪অর্থাৎ কুষ্টিয়ায় নতুন শনাক্ত ০৬ জন।
▪নতুন আক্রান্তের মধ্যে-
🔹কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহিদপুর ও ছোটমাছগ্রামের বাসিন্দা ০২ জন ( বয়স-৪৬ ও ৪৫ বছর)।
🔹ভেড়ামারা উপজেলার ষোলদাগ পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার বাসিন্দা ০২ জন (বয়স যথাক্রমে-৬৫ ও ৬০ বছর)।
🔹কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া গড়ইটুপি ও হরিপুর নতুনপাড়ার ০২ জন (বয়স যথাক্রমে-৩৬ ও ৪২ বছর)।
▪নতুন আক্রান্তদের মধ্যে ০১ জন মহিলা ও ০৫ জন পুরুষ।
▪জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৭ জন (বহিরাগত ০৩ জন সহ)
▪মোট সুস্থ হয়েছেন ২৬ জন।
إرسال تعليق