কুষ্টিয়ায় একই পরিবারের ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত

কষ্টিয়া আপডেট নিউ, ০৩ জুন, ২০২০।।
 
 
কুষ্টিয়ার ইবি থানার বড়ইটুপি গ্রামের একই পরিবারের ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায়, ঐ পরিবারের সদস্য আমিরুল ইসলাম (৪২) ঢাকাতে একটি গার্মেন্টসে কাজ করতেন। ঈদের ছুটিতে কুষ্টিয়ায় ফিরে গত ৩১ মে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত  সন্দেহে আজ (০৩ জুন) আমিরুলের পরিবারের বাকি ১৭ জন সদস্যদের নমুনা পরীক্ষা করা হলে তার স্ত্রী, ভাই, ছেলে, ছেলের বউ সহ মোট ০৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। 


উল্লেখ্য, বুধবার (০৩ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পি.সি.আর ল্যাবে করোনা সন্দেহে কুষ্টিয়া জেলার ৮৫ টি, চুয়াডাঙ্গার ৫২ টি ও মেহেরপুর জেলার ৩৮ টি সহ মোট ১৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় কুষ্টিয়ায় ১৬ জনের এবং চুয়াডাঙ্গার ০৩ জনের করোনা পজিটিভ হয়। এছাড়া বাকি নমুনার ফলাফল নেগেটিভ পাওয়া যায়।

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাধীন বড়ইটুপি গ্রামের একই পরিবারের ০৯ জন, হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের ০১ জন ও শহরস্থ রাজু আহমেদ সড়কের ০১ জন। এছাড়া ভেড়ামারার বারোদাগের একই পরিবারের ০৩ জন ও ষোলদাগের ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ০১ জন দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের বাসিন্দা।  

কুষ্টিয়া জেলায় অদ্যাবধি  ০৪ জন বহিরাগতসহ মোট আক্রান্তের সংখ্যা ৯৩ জন (কুষ্টিয়া সদর-২৫, দৌলতপুর-২৩, ভেড়ামারা-১৪, মিরপুর-০৭, কুমারখালী-১৬, খোকসা-০৪, কুষ্টিয়ায় কর্মরত/অবস্থানরত রাজশাহী জেলার-০১, ঝিনাইদহ জেলার-০২ ও রাজবাড়ী জেলার-০১ জন)। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।

Post a Comment

أحدث أقدم