শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১০ তারিখ বুধবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৩ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কামরুন নাহার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন। সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।

Post a Comment