জানা যায়, শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাবে করোনা সন্দেহে কুষ্টিয়ার ৩৪ টি এবং মেহেরপুরের ১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় কুষ্টিয়ার ০১ জন এবং মেহেরপুরের ০৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া বাকি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
কুষ্টিয়ায় নতুন শনাক্ত হওয়া ভেড়ামারা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কারিকর পাড়ার বাসিন্দা মোঃ গোলাম রহমান কুষ্টিয়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমটি ল্যাব টেকনোলজিস্ট পদে কর্মরত। তবে চলতি মাসের শুরু থেকে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পি.সি.আর ল্যাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত কয়েকদিন ধরে তার মধ্যে করোনা উপসর্গ দেখা গেলে তিনি ৩০ তারিখ নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ায় তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ৩০ মে পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৬১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৬১ জনের মধ্যে কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দা ৫৮ জন এবং ০৩ জন বহিরাগত। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন।

إرسال تعليق