কুষ্টিয়ায় ওটি এটেনডেন্ট ও ০৫ পুলিশ সদস্যসহ নতুন করে ০৮ জন করোনায় আক্রান্ত


কুষ্টিয়া আপডেট নিউজ, ০৪ জুন, ২০২০
।। কুষ্টিয়ায় ০৫ পুলিশ সদস্য ও ০১ ওটি এটেনডেন্ট সহ নতুন করে ০৮ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কুষ্টিয়ার ৯২ টি, চুয়াডাঙ্গার ৩৬ টি, মেহেরপুরের ২৯ টি ও ঝিনাইদহের ৩১ নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় কুষ্টিয়ায় ০৯ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। তবে ০৯ জনের মধ্যে দৌলতপুরে পাভেল আহমেদ নামে ০১ জনের ফলোআপ টেস্টে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। অর্থাৎ কুষ্টিয়ায় আজ নতুন আক্রান্ত ০৮ জন।

কুষ্টিয়ায় নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনের ০১ এএসআই, ০৩ কনস্টেবল ও ০১ জন নায়েক। এছাড়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি এটেনডেন্ট রোকন উদ্দিন (৩৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়ায়। অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি কুষ্টিয়া শহরস্থ এন.এস রোডের গার্লস স্কুল এলাকায় এবং অপরজনের বাড়ি মিরপুর উপজেলার বারুইপাড়া আমকাঠালিয়া গ্রামে।

নতুন আক্রান্তদের ০৮ জনই পুরুষ এবং ০১ জন ঢাকা হতে আগত। 

জেলায় অদ্যাবধি মোট আক্রান্তের সংখ্যা ১০১ জন। উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা-
▪কুষ্টিয়া সদর-২৬,
▪দৌলতপুর-২৩, 
▪ভেড়ামারা-১৪, 
▪মিরপুর-০৮, 
▪কুমারখালী-১৭, 
▪খোকসা-০৪, 
▪এছাড়া কুষ্টিয়ায় অবস্থানরত/কর্মরত অন্য জেলার-০৯ জন। 
আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯ জন।

Post a Comment

أحدث أقدم