কুষ্টিয়া আপডেট নিউজ, ০৮ আগস্ট, ২০২০।। কুষ্টিয়া জেলায় এ যাবত করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হওয়া ১৯৭০ জন রোগীর মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃত ৪০ জনেরই নমুনা কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষিত হয়েছিল। গত ০৯ জুন কুষ্টিয়ায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়া রোগীদের মধ্যে প্রথম মৃত্যু হয় কুমারখালী উপজেলার সেরকান্দি গ্রামের ১০১ বছর বয়সী বৃদ্ধ মোকাদ্দেস হোসেন এর। যদিও মোকাদ্দেস হোসেন এর করোনা আক্রান্তের বিষয়টি জানা যায় তার মৃত্যুর একদিন পরে।
এছাড়াও কুষ্টিয়ার বাইরে শনাক্ত হওয়া জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে ০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়াতে। তাদের মধ্যে গত ০১ এপ্রিল প্রথম মৃত্য হয় কুষ্টিয়ার কুমারখালির চাঁদপুর গ্রামের আবু দাউদ (৬৫) নামে এক ব্যক্তির। এবং মে মাসে ঢাকাতে করোনায় আক্রান্ত হয়ে দৌলতপুরের আব্দুল কুদ্দুস (৬৭) ও শুভতারা বেগম (৭৮) নামে আরও ০২ জনের মৃত্য হয়। সর্বশেষ গত ০৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমারখালী এমএন হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম (৭১) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
|
উপজেলার নাম |
কোভিড-১৯ প্রমানিত রোগীর সংখ্যা |
সুস্থ রোগীর সংখ্যা |
মৃতের সংখ্যা |
|
|
|
দৌলতপুর |
২১৩ |
১৫২ |
৩ |
||
|
ভেড়ামারা |
১২৪ |
১০৭ |
২ |
||
|
মিরপুর |
১১৪ |
৬৮ |
১ |
||
|
কুষ্টিয়া সদর |
১১৪৫ |
৮২৬ |
২৭ |
||
|
কুমারখালী |
২৯৪ |
১৮০ |
৬ |
||
|
খোকসা |
৮০ |
৩৮ |
১ |
||
|
মোট= |
১৯৭০ |
১৩৭১ |
৪০ |

إرسال تعليق