কুষ্টিয়ায় র‍্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে ভুয়া র‍্যাব কর্মকর্তা আটক

::কুষ্টিয়ায় এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে ভুয়া র‍্যাব কর্মকর্তা আটক::

০১ ডিসেম্বর, ২০২১। নিজস্ব প্রতিবেদক।।


কুষ্টিয়া আপডেট নিউজ।। কুষ্টিয়া র‌্যাব-১২ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর যৌথ অভিযানে মোঃ সাইফুল ইসলাম (৩০) ও মোঃ তাজুল হোসেন (৩২) নামে দুই ভুয়া র‍্যাব কর্মকর্তা এবং তাদেরকে সহযোগীতা করার অপরাধে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট মোঃ আমিনুল হক (২৯) কে আটক করা হয়েছে। বুধবার দুপুরে শহরস্থ মডার্ন ডায়াগনস্টিক ও ধোয়া রেস্তোরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে র‌্যাব সূত্রে জানা গেছে। আটককৃত মোঃ সাইফুল ইসলামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার কালিনগর গ্রামে এবং মোঃ তাজুল ইসলামের বাড়ি মাগুরা শ্রীপুর থানার পারকালী নগরে। তারা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় নিজেদেরকে মেজর ও ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন সুবিধা নিত বলে জানা যায়। এছাড়া তাদের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে কুষ্টিয়ার হাটশ হরিপুরের মোঃ রাকিব ও কুমারখালির কয়া গ্রামের মোঃ পারভেজ হোসেনের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। 

Post a Comment

أحدث أقدم