করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার (১১ জুন) তাদের নমুনা পরীক্ষা করা হলে আজ শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে মন্ত্রী নিজেই বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি ও তার স্ত্রী। দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে, করোনা আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

إرسال تعليق