জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কুন্ডুপাড়া এলাকার মঙ্গল কুন্ডুর ছেলে নিতাই কুন্ডু করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুন (সোমবার) দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকেলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত নিতাই কুন্ডুর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাবে পাঠায়। আজ ১৯ জুন (শুক্রবার) নমুনা পরীক্ষা করে জানা যায় যে নিতাই কুন্ডু করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া ০৩ জনের মৃত্যু হল।

إرسال تعليق