জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মিজানুর রহমানের বাড়ি কুষ্টিয়া হাউজিং এ-ব্লক (এক্সটেনশন) এ। তিনি গত ২২ জুন জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জুন রাত ০৮ ঘটিকায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা সন্দেহে মৃত মিজানুর রহমান ও তাঁর ছেলের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গতকাল (২৮ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব হতে প্রাপ্ত ফলাফল হতে জানা যায়, মরহুম মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, এছাড়া তার ছেলেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এনিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ০৮ জনের মৃত্যু হলো। ০৮ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ০৪ জন, কুমারখালীতে ০২ জন, দৌলতপুরে ০১ জন ও ভেড়ামারায় ০১ জন।

إرسال تعليق